Home » আবার নতুন অভিযোগ! অভিষেকের সিআইডি পর্ব, সাড়ে পাঁচ ঘন্টার জেরা, আবার হাজিরা রবিবার!

আবার নতুন অভিযোগ! অভিষেকের সিআইডি পর্ব, সাড়ে পাঁচ ঘন্টার জেরা, আবার হাজিরা রবিবার!

সময় কলকাতা ডেস্ক, ১২জুন : সই জাল মামলা নিয়ে তিনবার সিআইডির তলব তিনি এড়িয়ে গিয়েছিলেন। বুধবার দিল্লি থেকে ফিরে হাইকোর্টের বেঁধে দেওয়া সময় নির্ঘণ্টের ১১ মিনিট আগে সিআইডি দফতরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে পাঁচটা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কি কথা হয়েছে কোনও তরফ থেকেই জানা যায়নি, তবে জানা গিয়েছে রবিবার সিআইডি দপ্তরের আবার হাজিরা দিতে হবে অভিষেককে। কোন কাণ্ডে তাকে হাজিরা দিতে হবে তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই রাজীব সরকার তাঁর বিরুদ্ধে আর একটি মামলা রুজু করেছেন। বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের ভোটের সময় উস্কানি দিয়েছিলেন অভিষেক।

বুধবার সিআইডিতে যেতেই হত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ হাইকোর্ট থেকে রক্ষাকবচ তিনি পাননি। রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হবে। সন্ধে ৬টর মধ্যেই তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। ফলে হাজিরা দিতে হয় অভিষেককে যার ফলশ্রুতি সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ।।

About Post Author