সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : কুড়ি বছর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জার্মানির ফিলিপ লাম ৬ মিনিটের মধ্যে গোল করে চমকে দিয়েছিলেন। ২০২৬ সালে বিশ্বকাপ শুরুর ম্যাচে ৯ মিনিট যেতে না যেতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেক্সিকোর হয়ে গোল করলেন কুইনোনেজ। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস ডিফেন্সিভ মিডফিল্ডার সিথলে-কে সাধারণ পাশ দিয়েছিলেন। সেই বলে ছোঁ মেরে গোল! সিথলে ৫০মিনিটে আরও বড় ক্ষতি করে দেন দক্ষিণ আফ্রিকার। গোলমুখী গুতিয়ারেসকে আটকাতে না পেরে বল প্রয়োগ এবং লাল কার্ড দেখেন। দশ জনের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৭ মিনিটে হেডে গোল করেন জিমিনেজ। তবে এবারের বিশ্বকাপের সূচনা লগ্নের ম্যাচে একটি লাল কার্ডে ম্যাচ থেমে থাকেনি। গা জোয়ারি ফুটবল আটকাতে ব্রাজিলের রেফারি সাম্পাইও-কে তিনবার পকেট থেকে লাল কার্ড বার করতে হয়েছে। হলুদ কার্ড দেখাতে হয়েছে তিনবার। এরমধ্যে ৯২ মিনিটে মনটেসের লাল কার্ড মেক্সিকোর পক্ষে বড় ক্ষতি। শেষ পর্যন্ত আজতেকায় ঘরের মাঠে গোলদুর্গ অক্ষত রেখে ২-০ গোলে জিতে মেক্সিকো মাঠ ছাড়ে। মেক্সিকোর জয় দিয়ে শুরু এবারের বিশ্বকাপ।

২০১০ সালের পরে এবার ১৬ বছর পরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযানের সূচনা মোটেই ভালো হল না। মেক্সিকো জিতে নিশ্চিতভাবেই পরবর্তী রাউন্ডে যাওয়ার ইঙ্গিত দিল। এ–গ্রূপে তাদের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া।১৯৭০ এবং ১৯৮৬ সালে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেক্সিকো। তবে এদিন মাঠে মেক্সিকান ওয়েভ অদৃশ্য ছিল যদিও আশি হাজারের বেশি মানুষ বিশ্বকাপের প্রথম ম্যাচে দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।।
মেক্সিকোর জয় দিয়ে শুরু #মেক্সিকো #বিশ্বকাপফুটবল


More Stories
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া