সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : সুজয় হাজরার সূত্র ধরে এবার সুমিত রায়ের জাল গুটিয়ে আনতে চায় পুলিশ। জারি গ্রেফতারি পরোয়ানা। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। পুলিশি জেরার সময় তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের মধ্যে কোটি টাকারও বেশি আর্থিক লেনদেনের তথ্য ও প্রমাণ উঠে আসে। অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ হানাও দেয়। পিএ এবং সুমিতকে নিয়ে প্রশ্ন করায় কুনাল ঘোষ বলেছিলেন, অন্তত তিনি তৃণমূলের মুখপাত্র হয়ে সুমিত রায়ের বোঝা বইবেন না এবং প্রকাশ্যে সরব হয়েছিলেন সুমিত রায়ের বিরুদ্ধে। এবার গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিশ সুমিত রায়ের নামে। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে তাঁর কোনো হদিস না পাওয়ায়, পশ্চিম মেদিনীপুর জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছে। পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে। গ্রেফতারি এড়াতে সুমিত রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন। ২০২২ ও ২০২৩ সালের কয়লা ও নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম উঠে এসেছিল, যেখানে আদালত তাঁকে কিছু শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছিল।
সুমিত রায়ের নামে গ্রেফতারি পরোয়ানা, লুকআউট নোটি
Oplus_131072


More Stories
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে
অবৈধ কয়লা উত্তোলন ও আর্থিক দুর্নীতি : ধানবাদে ২৫ টি ঠিকানায় ইডির অভিযান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান