Home » মমতা আছেন মমতায়, সপাটে চড়

মমতা আছেন মমতায়, সপাটে চড়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাই : ক্ষমতায় নেই তো কি হয়েছে, মমতা আছেন মমতাতেই। আদালতের অনুমতি সাপেক্ষে বুধবার শহরে মিছিল বেরোয় মমতা পন্থী তৃণমূলের । সেই মিছিল ঘিরে  অশান্তি, বিশৃঙ্খলা শুরু হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ির সামনেও পরিস্থিতি তেতে ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে নিজে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন মমতা। দুই হাতে সকলকে সরতে ইঙ্গিত করেন। কিন্তু তার পরও চরম বিশৃঙ্খলা চলছিল। ফোনের ক্যামেরা হাতে নিয়ে অনেকেই সরতে চাননি। আরও বহু মানুষজন ছিলেন। সেই সময়ই একজনকে চড় কষিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যাকে চড় মারেন তিনি দলীয় কর্মী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ” বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেড়িয়েছে। চিৎকার করেছে। আমাকে ভয় দেখিয়েছে। ভালো করে সরকার চালাও।” তবে বিজেপি শিবির মমতা বন্দোপাধ্যায়ের এই আচরণের তীব্র নিন্দা করেছে।।

About Post Author