সানি রায়, সময় কলকাতা, ১১ জুলাই : ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে পারে এমন মাংস খাদ্যে মিশিয়ে বিক্রির কারণ দেখিয়ে এবং বিরিয়ানির দোকানের নাম ঘিরে আপত্তি তুলে শিলিগুড়ির হায়দারপাড়ায় দোকান ভাঙচুরের অভিযোগ। শিলিগুড়ির হায়দারপাড়া বাজার এলাকায় একটি বিরিয়ানির দোকানের নামকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল দোকানে গিয়ে বিক্ষোভ দেখায় এবং দোকানের সাইনবোর্ড ছিঁড়ে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দোকানের মালিকের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিজেপির কিছু কর্মী-সমর্থক জড়িত। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের বক্তব্য, তারা বিষয়টি এখনো প্রশাসনকে না জানালেও অবিলম্বেই বিষয়টি জানাবেন। অন্যদিকে, বাজার ব্যবসায়ী সমিতির দাবি, দোকানটি নিয়ে যদি কোনও অভিযোগ থেকেই থাকে, তবে তাদের আগে অবহিত করা উচিত ছিল । সমিতির বক্তব্য, বিষয়টি নিয়ে প্রশাসন বা ব্যবসায়ী সমিতিকে অবহিত না করেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে বিক্ষোভকারীদের একাংশের দাবি, সংশ্লিষ্ট দোকানে পরিবেশিত বিরিয়ানিতে এমন মিশিয়ে বিক্রি করা হচ্ছিল যা ধর্মীয় ভালোবেগের বিরুদ্ধে । তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ঘটনার পর দোকান কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে কেন প্রশাসনের কাছে অভিযোগ জানানো হল না।।


More Stories
ফরেস্ট ট্যাগের জেরে উন্নয়ন থেকে বঞ্চিত পানবাড়ির ডুক্পা সম্প্রদায়ের শতাধিক পরিবার
ব্যাঙ্ক গিয়ে নিখোঁজ, ক্লাব থেকে উদ্ধার গৃহবধূর দেহ
শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষীর প্রশ্ন আইনের শাসন কোথায়!