সানি রায়, সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাই :আত্মগোপন করে ছিলেন তাঁরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল জমানার উত্তরবঙ্গের দাপুটে নেতা কৃষ্ণ দাস ও তাঁর মেয়ে প্রণয়িতা দাসের দেখা মিলছিল না । কৃষ্ণ দাসের কন্যার দেখা পেতেই তাকে ঘিরে বিক্ষোভে যা নিগ্রহের রূপ নিল বৃহস্পতিবার ।জলপাইগুড়ির ঘটনায় ছাড় মিলল না তৃণমূলের দাপুটে নেতার মেয়ের।
তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে ঘিরে তীব্র বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে। সেই ক্ষোভ থেকেই এ দিন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন বহু মহিলা।
অভিযোগ, আদালতের নির্দেশে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য প্রণয়িতা দাস কোতোয়ালি থানায় পৌঁছতেই একদল মহিলা তাঁর গাড়ির পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। পরে পুলিশ তাঁকে নিরাপদে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের কাছ থেকে তাঁকে টেনে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর ছয়জন বিজেপি কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তাঁদের নাম জড়িয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।


More Stories
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার