Home » নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ-পথ নিরাপত্তা সপ্তাহের বার্তা সারাবছরের জন্য

নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ-পথ নিরাপত্তা সপ্তাহের বার্তা সারাবছরের জন্য

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : ” নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ” -এই স্লোগান সামনে রেখে রাজ্য জুড়ে ৩ থেকে ৯ অগাস্ট পালিত হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ।রাজ্য সরকারের পরিবহণ দফতর ও ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পথ দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করা। বিভিন্ন জেলায় র‍্যালি ও প্রচারমূলক কাজ করা হয়েছে। ট্রাফিক সচেতনতা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে রবিবার বারাসত পুলিশ জেলায় আয়োজিত হল বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি। বিকেলে ময়না পুলিশ অফিস থেকে শুরু হয়ে র‍্যালি শেষ হয় বারাসত কলোনি মোড়ে।  উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় ও শুভম বাজাজ, বারাসত এসডিপিও শুভাঙ্গী সুদর্শন কেকান এবং বারাসত থানার আইসি অনুপম চক্রবর্তী-সহ পুলিশ আধিকারিকরা। বার্তা, পথ নিরাপত্তা সপ্তাহের রেশ থাকুক বছরভর।।

About Post Author