Home » এফিয়ং কি ডুরান্ড কাপে খেলবেন?

এফিয়ং কি ডুরান্ড কাপে খেলবেন?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :স্ট্রাইকার সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। স্ট্রাইকার সমস্যা কাটাতে ইস্টবেঙ্গল খুব আশা করে সই করিয়েছিল নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসি  (Effiong Nsungusi) কে। আগস্টের প্রথম সপ্তাহে তার আসার কথা থাকলেও এফিয়ং জুনিয়র এখনো এসে পৌছননি । এদিকে লাল হলুদ বাহিনীর ডুরান্ড ফাইনালে ওঠার পথে একের পর এক গোল মিস তাঁর অভাব বোঝাচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবের একটি বিশেষ সূত্রের খবর, ডুরান্ড কাপ ফাইনালের আগেই শহরে পা রাখতে পারেন তিনি। শুক্রবার বা ডুরান্ড কাপ ফাইনালের দিন সকালে শহরে চলে আসতে পারেন। মূলত ভিসা জটিলতার কারণে তার কলকাতায় আসতে দেরি হচ্ছিল। জানা গিয়েছে , শুক্রবারের মধ্যে তিনি ভিসা পেয়ে যেতে পারেন। উল্লেখ্য, তার সমস্ত রেজিস্ট্রেশন ও আইনি নথিপত্রের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই ডুরান্ড কাপের ফাইনালের দিন সকালে এসে পৌঁছালে তাকে সরাসরি স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে লাল-হলুদ শিবিরের। গত আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে রীতিমতো নজর কাড়া এফিয়ং-এর পথ চেয়ে ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা।।

About Post Author