Home » এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস

এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস

সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর : থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস।বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা অতনু দাস গ্রেফতার হয়ে যাওয়ার পরে তাদের আন্দোলন আরও জোরদার করতে বদ্ধপরিকর কংগ্রেস। এবার জেলায় জেলায় বিভিন্ন থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা রবিবার একাধিক থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। প্রদেশ কংগ্রেস ও উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফে এও জানানো হয়েছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবমাননা করেও পার পেয়ে যাচ্ছে বিজেপি নেতারা সেখানে গণতান্ত্রিক ভাবে কংগ্রেসের আন্দোলন অগণতান্ত্রিক ভাবে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযোগ সম্বলিত দাবি, বাঙালি জাতিকে অবমাননা করা হচ্ছে এবং তার প্রতিবাদ করলে গ্রেফতার হতে হচ্ছে বলেই তাদের বিক্ষোভকে আরো জোরদার করতে রাজ্যজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চায় কংগ্রেস। শুধু তাই নয় বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া গ্রেফতারির নির্দেশকেও নজিরবিহীন এবং অগণতান্ত্রিক আখ্যা দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষে।।

About Post Author