সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের সাংসদের। বারাসাত থানায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ই-মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন সাংসদ। অভিযোগ দায়ের করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ইতিপূর্বেই বিভিন্ন বক্তব্যে এবং সমাজ মাধ্যমে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে উষ্ণতার পারদ ধীরে ধীরে চড়ছিল যার পরিণতিতেই এই অভিযোগ দায়ের বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার ও ইতিপূর্বে বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কুণাল ঘোষ লিখিত অভিযোগের বিষয় নিয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়া এখনো দেননি ।
কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন কাকলি ঘোষ দস্তিদার


More Stories
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের