সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর : জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসের চতুর্থ দিন এশিয়ান গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক এলো ভারতের সোনার মেয়েদের হাত ধরে। জাপানকে ১৪৭ রানে ফাইনালে হারিয়ে দিয়ে বিংশ এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে সোনা জিতল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় প্রমীলা ব্রিগেড। ভারতের করা ৩ উইকেটে ২১৬ রানের জবাবে ৬৯ রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। জাপানে প্রথম সোনা জিতে ইতিহাস গড়ে ভারতের মেয়েরা।
মহিলাদের ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে শুরু করেছিলেন স্মৃতি ও শেফালি, শেষ করলেন রিচা-দীপ্তিরা । ভারতীয় উইকেটকিপার -ব্যাটসম্যান রিচা ঘোষের ঝোড়ো অপরাজিত ৪৯ রানের দৌলতে জাপানে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের ফাইনালে ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়প্রমাণ ইনিংস গড়ে ভারত। ৪৯ রান করতে মাত্র ২২ বলে নেন ফিনিশার রিচা । শুরুতেই ভারতের দুই ওপেনার স্মৃতি ও শেফালি ওপেনিং জুটিতে ১০ ওভারে ৯৯ রান তুলে নেন। স্মৃতি করেন ৪৫ বলে ৭৯ রান। ২৯ বলে ৪৮ রান করেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত করেন ১৯ রান। উল্লেখ্য, ভারতীয় দল এশিয়ান কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়েছিল। দেখার ছিল, শ্রীলঙ্কা এশিয়ান গেমসে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। ইনিংসের তৃতীয় ওভার থেকে শ্রীচারনি, শেফালি, দীপ্তিদের স্পিন বলের সামনে হামাগুড়ি দিতে শুরু করে। শ্রীলংকার মহিলা ব্যাটাররা। অধিনায়ক আতাপাত্তু ২৯ রানের ক্যামিও খেলে ফিরে যেতেই শ্রীলঙ্কার শেষ সাতটি উইকেট পরে ২৬ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীপ্তি শর্মা পান ৬ রানে ৩ উইকেট। উইকেটের পেছনেও সফল রিচা। তিনি একটি স্টাম্প করা ছাড়াও দুটি ক্যাচ ধরেন।।
আরও পড়ুন এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য
জাপানে প্রথম সোনা #এশিয়ানগেমস


More Stories
এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা
মালয়েশিয়াকে ৫ গোল দিয়ে হকিতে আবার চ্যাম্পিয়ন ভারত
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের টাইগাররা ইঁদুর, শ্রীলঙ্কার কাছে হার