Home » গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আসাদুজ্জামান

গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আসাদুজ্জামান

দীপ সেন, সময় কলকাতা :  ২০১৮ সালে বিজেপির ডাকা এক বাংলা বনধের (ধর্মঘট) সময় বারাসতে এক বিজেপি মহিলা কর্মীকে প্রকাশ্য রাস্তায় লাথি মেরে ছিটকে ফেলে দেন।  তাঁর বিরুদ্ধে এরকম অভিযোগ একাধিক। তবে তৃণমূল আমলে তাঁর টিকি ছোঁয়া যায়নি। অবশেষে  বারাসত ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দাপুটে নেতা আসাদুজ্জামানকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে তোলাবাজি মারধর ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

তৃণমূল আমলে দ্রুত উত্থান হতে থাকে আসাদুজ্জামানের।  ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে পঞ্চায়েত সভাপতি হয়েছিলেন  আসাদুজ্জামান। অতঃপর কালে কালে তাঁর প্রতাপ আরো বৃদ্ধি পায়। তৃণমূলের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার হাত ছিল তাঁর মাথায়। প্রতিদানে ভোট করানো থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তিনি সংগঠিত করতে সাহায্য করতেন। সেই নেতা-নেত্রীরা এখন নিজেদের সামলাতে এতটাই ব্যস্ত আসাদুজ্জামানকে তাঁরা রক্ষাকবজ দিতে পারেননি। এখন দত্তপুকুর থানার পুলিশ খতিয়ে দেখছে তাঁর বিরুদ্ধে অতীতের সমস্ত অভিযোগ।

About Post Author