পুরন্দর চক্রবর্তী, ২৪সেপ্টেম্বর : আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা জয়ের অভিযানে ভারতীয় পুরুষ হকি দল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আরেকটি উল্লেখযোগ্য জয় তুলে নিল।উল্লেখ্য উল্লেখ্য হকিতে বিশ্ব ৱ্যাঙ্কিং-য়ে ৮ নম্বর স্থানে থাকলেও এশিয়ার দেশগুলির মধ্যে ভারত শীর্ষস্থানে রয়েছে। এদিন ভারত ৮-২ গোলে পুরুষ হকিতে এশিয়ার অন্যতম সেরা শক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল। দক্ষিণ কোরিয়া তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুর্দান্ত লড়াই করলেও তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত ৭-০ গোলে এগিয়ে যায়।

শিলানন্দ লাকরা ম্যাচের ৫ মিনিটের মধ্যেই প্রথম গোলটি করে ভারতকে এগিয়ে দেন । এরপরে
দিলপ্রীত সিং দুর্দান্ত হ্যাটট্রিক করেন (ম্যাচের ১০, ২৬ এবং ৩২ মিনিটে)।অভিষেক ২টি গোল করেন। ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং এদিন পেনাল্টি কর্নার থেকে ১টি গোল করেন। রাজিন্দর ম্যাচের শেষ মিনিটে ভারতের হয়ে গোলটি করেন । তবে খেলার শেষ দিকে দক্ষিণ কোরিয়া খেলায় ফিরতে চেষ্টা করেছিল কিন্তু খেলার শুরুতেই একের পর এক গোল হওয়ায় ভারতের আধিপত্য সুনিশ্চিত হয়ে যায়।

পুল-এ থেকে কোন দল ভারতের পাশাপাশি সেমিফাইনালে খেলবে তার জন্য তাকিয়ে থাকতে হবে জাপান বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। ভারতেরও আয়োজক দেশ জাপানের সঙ্গে খেলা বাকি।।


More Stories
এশিয়ান গেমসে মনু ভাকেরের ব্যর্থতার নেপথ্য কারণ কী?
ভারোত্তোলনে রুপো আনলেন চানু
ব্যাডমিন্টন থেকে পদক জয় নিশ্চিত ভারতের