সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : শুক্রবার সকাল আইচি নাগোয়ায় ভারতীয়দের সোনার সময় হয়ে থাকল। এদিন এশিয়ান গেমস ২০২৬-এ শুটিং ট্র্যাকে ভারতের জন্য দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন সুরুচি সিং ও কমলজিৎ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে এই জুটি ভারতের জন্য সোনার পদক জয় করেছেন। এই সোনা এবারের এশিয়ান গেমসে ভারতীয়দের দ্বিতীয় সোনা। এশিয়ান গেমসে এই যুগল ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করে ৪৮৪.৬ স্কোর গড়েছেন। দক্ষিণ কোরিয়ার জুটি সুহিয়ন হং ও গায়েউন চ্যু তাদের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। দক্ষিণ কোরিয়ার জুটির স্কোর ৪৭৮। তবে শেষ হাসি হাসেন সুরুচি -কমলজিৎ। ব্রোঞ্জ আসে ইরানের ঝুলিতে।।
সুরুচি কমলজিতের সোনা
Oplus_131072


More Stories
দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে ভারত কার্যত সেমিফাইনালে
এশিয়ান গেমসে মনু ভাকেরের ব্যর্থতার নেপথ্য কারণ কী?
ভারোত্তোলনে রুপো আনলেন চানু