Home » তিরন্দাজিতে সোনার হ্যাট্রিক

তিরন্দাজিতে সোনার হ্যাট্রিক

Oplus_131072

সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বর : বুধবার সকাল ভারতের কাছে স্বর্ণময় হয়ে উঠল ভারতীয় তিরন্দাজদের সোনালি তিরে। এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের তিরন্দাজরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে তিনটি সোনা জিতেছে। জাপানের আইচি-নাগোয়ায় এবারের প্রতিযোগিতায় ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজরা পুরুষ দলগত, মহিলা দলগত এবং মিক্সড (মিশ্র) দলগত বিভাগে এই গৌরব অর্জন করেন।

মহিলা কম্পাউন্ড দলগত বিভাগ সোনা আনেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থি এবং প্রীতিকা প্রদীপ। ফাইনালে শক্তিশালী চীন দলকে ২৩৮–২৩৪ পয়েন্টে হারিয়ে ভারতীয় ত্রয়ী এই সোনা জেতেন। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসের পর এবারও তাঁরা নিজেদের খেতাব ধরে রাখলেন।এই ম্যাচে ভারতের তোলা ২৩৮ স্কোরটি ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার গড়া বিশ্বরেকর্ড ও এশিয়ান গেমসের রেকর্ডের সমকক্ষ।মিক্সড কম্পাউন্ড দলগত বিভাগেও সোনা আনেন চিকিতা তানিপার্থি এবং সাহিল যাদব। ফাইনালে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ জুটির বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১৫৭–১৫৭ পয়েন্টে টাই হওয়ার পর শুট-অফে পৌঁছায়। সেখানে ভারতের নিখুঁত নিশানায় ২০-১৯ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনা নিশ্চিত করেন তাঁরা। পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজিতে সাহিল যাদব, কুশল দালাল এবং গণেশ মণি রত্নমের পুরুষ দলও ফাইনালে চীনকে ২৩৮-২৩৭ ব্যবধানে হারিয়ে তিরন্দাজিতে সোনার হ্যাটট্রিক সম্পূর্ণ করে।।

About Post Author