Home » ভোটার কার্ডও গণ্য করা উচিত, নেপাল নিয়েও বার্তা দিলেন মমতা

ভোটার কার্ডও গণ্য করা উচিত, নেপাল নিয়েও বার্তা দিলেন মমতা

ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। তা নিয়ে যখন চর্চা অব্যাহত. ঠিক সেই সময়ই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, এপিক কার্ড বা ভোটার কার্ডও গণ্য করা উচিত।

মঙ্গলবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে ফের এসআইআর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। সেই কথা প্রসঙ্গেই বাংলার প্রশাসনিক প্রধান জানান, আধার কার্ডও এখন পরিচয়পত্র। যাঁর নেই, তাঁকে করিয়ে নেওয়ার পরমার্শ দেন। সেসময়ই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি দাবি করেন, এ ক্ষেত্রে এপিক কার্ড বা ভোটার কার্ডও গণ্য করা উচিত।
তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা-র বিরুদ্ধে। সেকথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও জানান যে, এই এসআইআর প্রক্রিয়া দু’-তিন মাসে শেষ হয় না। তা সম্পন্ন করতে তিন-চার বছর সময় লাগে।
বিহারে ভোটার তালিকার এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে সে রাজ্যের বিরোধী দলগুলি। এ নিয়ে সরব হয়েছে তৃণমূলও। মঙ্গলবার মমতা আবার জানান যে, তৃণমূল এসআইআরের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিবিড় পরিমার্জন নিয়ে আগেও সরব হয়েছেন। SIR-এর নামে NCR করা হচ্ছে। এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন। তিনি বারবার বলেছেন, কোনও ভোটারের নাম বাদ পড়তে দেবেন না তিনি। আর এবার তিনি জানান, এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের অবস্থানই তাঁর অবস্থান

নেপাল কনিয়েও মুখ খুলেছেন তিনি ।নেপালের পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে শান্ত  থাকার আহ্বান জানিয়েছেন এমনকি সে দেশের না যাবার কথা জানিয়েছেন

About Post Author