রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বিদ্যুতপৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, ১৯৭৮-এর বন্যাকেও ছাপিয়ে গিয়েছে এবারের এই বিপর্যয়। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিরোধীরা যে রাজনীতি করছে তার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এমন করা হচ্ছে যেন প্রকৃতিও আমাদের হাতে! ভদ্রতার একটা সীমা আছে।” উত্তর ভারতের প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “উত্তরাখণ্ডকে আমরা জলে ডুবুডুবু বলতে পারতাম। কিন্তু করিনি।”
গত ২৪ ঘণ্টায় কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় যে বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জঘন্য রাজনীতির পথে হেঁটেছে বিরোধীরা। আদতে কলকাতা শহরের নিকাশী ব্যবস্থা যে আগের থেকে কতটা উন্নত তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে কাজ চলছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। শহরের নিকাশি ব্যবস্থা। কলকাতার জল জমার জন্য এদিন মেট্রো কর্তৃপক্ষকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,
“বর্ষা এবার তাড়াতাড়ি এসেছে, পুজো এবার তাড়াতাড়ি এসেছে। Nkda থেকে বলা হল, মেট্রোর কাজ হচ্ছে। তাদের সব জিনিস পড়ে গিয়ে নালা নর্দমা বন্ধ করে রেখেছে। এটা দায়িত্ব তাদের নিতে হবে। যারা দিনের পর দিন জিনিস ফেলে রেখেছে। আপনারা বলুন যাতে ওরা দায়িত্বশীলতার ভূমিকা নেয়।”
মমতা বলেন, আজ থেকে সরকারী সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারী অফিস গুলি আগামী দু’দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারী অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ। আজ CESC-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয়না, জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি CESC কে-ও। আমি CESC-র সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির প্রাপ্য।
মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে উদ্বোধন বাতিল করেছি। তবে জেলার পুজো উদ্যোক্তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাঁদের বঞ্চিত করতে পারি না। তাই ভার্চুয়ালি উদ্বোধনের আয়োজন করা হয়েছে।” পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্রদর্শিত হয় প্যান্ডেল ও মাতৃমূর্তির ছবি এবং ভিডিও। প্যান্ডেলের সজ্জা ও প্রতিমার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর