প্রতি বছরই ডিভিসির কারণেই এই ম্যান-মেড দুর্যোগ [বন্যা] ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এমন ঘটনা ঘটাচ্ছে, এমনকি দুর্গাপুজোর সময়ও রেহাই দেয়নি। ওরা মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ফেলছে। এটাই বিজেপির স্বভাব। রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ওরা এই ম্যান-মেড বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে।একযোগে্ এর প্রতিবাদ করলেন মমতা ও অভিষেক।
এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা আজ সন্ধের মধ্যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে ১,৫০,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত থাকে তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য! আমরা প্রতিবাদ জানাই!!”
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতি বছরই ডিভিসির কারণেই এই ম্যান-মেড দুর্যোগ (বন্যা) ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এই ঘটনা ঘটাচ্ছে। এমনকী দুর্গাপুজোর সময়ও রেহাই দেয়নি। ওরা মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ফেলছে। এটাই বিজেপির স্বভাব।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, “রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ওরা এই ম্যান-মেড বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন ওরা বলবে, রাজ্যের সরকারি আধিকারিকরা ওয়াকিবহাল। কিন্তু কোনও রকম বার্তালাপ, সমন্বয় বা আলোচনা আমাদের সঙ্গে করা হয়নি।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী