Home » খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর ‘হামলা’র ঘটনায় আটক ২

খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর ‘হামলা’র ঘটনায় আটক ২

খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর ‘হামলা’র ঘটনায় আটক ২

নাগরাকাটাতে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর ‘হামলা’র দু’দিনের মাথায় অবশেষে গ্রেফতার ২। ৮ জনের বিরুদ্ধে এফআইআর।
৪৮ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।

জলপাইগুড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গাড়ি ভাঙ-চুর করা হয়, দেখানো হয় জুতোও।

আহত সাংসদ ও বিধায়ক এখন ভর্তি শিলিগুড়ির একটি হাসপাতালে। সাংসদ -তে। গতকাল, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের মাঝেই সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান মুখ্য়মন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘খগেনের সঙ্গে কথা হয়েছে। ওনার ডায়বেটিসটা খুব বেশি। তাই জন্য পর্যবেক্ষণে রাখতে হয়। কানে একটু লেগেছে’। সেই ঘটনায় এবার ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

বানভাসি উত্তরবঙ্গে গিয়ে স্থানীয়দের হামলার মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে দেখা করেন আহত সাংসদের সঙ্গে। অন্যদিকে পুলিশও তৎপরতার সঙ্গে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারিতে পদক্ষেপ নিল।

About Post Author