এজেন্সি দিয়ে অ্যাকশন হলে পাল্টা রি-অ্যাকশন হবে। বৃহস্পতিবারই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেরাল ইডি। যা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। তুঙ্গে রাজনৈতিক তর্জা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনে গিয়ে আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার। সঙ্গে দিয়ে দিলেন সোমবারের ডেডলাইনও।
বৃহস্পতিবারই নবান্ন সভাঘর থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলোধনা করেন বিজেপিরও। রাজ্যের প্রশাসনিক আধিকারিকের অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, বাঁশের চেয়ে কঞ্চি বড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলা হবে, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।
মমতার সাফ দাবি, এসআইআরের নামে আসলে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তোপের পর তোপ দাগেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। এদিকে SIR এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবারই বাংলা পা পড়ে নির্বাচন কমিশনের বিশেষ টিমের। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। তারপরই থেকেই দ্রুত এসআইআর জল্পনা এক্কেবারে তুঙ্গে। কিন্তু এত দ্রুত কীভাবে এই কাজ করা সম্ভব সেই প্রশ্ন বারবার তুলছেন মমতা। এ নিয়েই গর্জে উঠেছেন মমতা। তাঁর অভিযোগ, বিএলও-দের ডেকে থ্রেট করা হয়েছে।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে