পুজোর আগেই কলকাতায় অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ১২ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ অক্টোবর, কলকাতায় কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হবে রাজ্য সরকারের ক্ষতিপূরণ। সেই সঙ্গে থাকছে কর্মসংস্থানের আশ্বাসও। দার্জিলিংয়ের বৈঠক থেকে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
হেডার: কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু !
১৭ অক্টোবর পুজোর মঞ্চেই ক্ষতিপূরণ দেবেন মমতা
পুজোর মুখে ৫ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়েছিল কলকাতা। প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট মৃত্যু হয় ১২ জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানান, ১৭ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে।
কলকাতায় জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল ১২ জনের। মুখ্যমন্ত্রী সেই সময়েই স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন-এর উপর। তিনি বলেছিলেন, এই গাফিলতি একান্তই সিইএসসি-র। তাই ক্ষতিপূরণ দিক ওরাই। সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয়, তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার।
পাশাপাশি, তিনি সংস্থার প্রধান সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশে অনুরোধ করেছিলেন— কম করে কম মৃত পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে যেন দেওয়া হয়। সেই সঙ্গে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা করে সরাসরি ক্ষতিপূরণ। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় এড়িয়ে গেল সিইএসসি। এই পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল যাঁদের, তাঁদের পরিবারের হাতে এই সহানুভূতির সুরে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস আপাতত কিছুটা হলেও তাঁদের মনোবল বাড়াবে বলেই মত প্রশাসনের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী