সোমবার দিল্লিতে বৈঠক ডাকল নিবার্চন কমিশন
সোমবারই কী বাংলায় এসআইআর ঘোষণা হবে? এই বিষয়ে জল্পনা বৃদ্ধি করলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি অন্তিম পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকল নির্বাচন কমিশন। তবে কি সোমবারই বাংলায় এসআইআর কথা ঘোষণা করবে নির্বাচন কমিশন?তুঙ্গে জল্পনা।
সূত্রের খবর, নভেম্বর মাসের একদম শুরুতেই SIR হবে রাজ্যে। সব কিছু ঠিক থাকলে ১ থেকে ৩ তারিখের মধ্যে যে কোনও দিন থেকে শুরু হয়ে যেতে পারে এসআইআর-এর কাজ। SIR এর উদ্দেশ্যে দেশের সবক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে বুধ ও বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে চলেছিল ওই বৈঠক। দার্জিলিং, জলপাইগুড়ি এই ২ জেলা বাদে বাকি সব জেলাতেই শেষ হয়েছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ। তাই স্বাভাবিক ভাবেই জল্পনা চলছিল যেকোনও সময় রাজ্যে ঘোষণা হতে পারে SIR-শুরুর দিনক্ষণ। এসবের মাঝেই এবার সোমবার দিল্লীতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। ফলে মনে করা হচ্ছে রাজ্যে কবে এসআইআর হবে সোমবারই তা ঘোষণা হয়ে যাবে।
ভবানীপুরে দলীয় অনুষ্ঠান শেষে শুভেন্দু বলেন, আগামীকাল কমিশন সাংবাদিক সম্মেলন ডেকেছে মিডিয়াতে খবর অনুসারে কাল SIR হয়ে যাবে।।


More Stories
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ
বাজেট ও ক্ষুদ্র চা-চাষীদের স্বপ্ন
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন