সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর : একেই বলে “এলেন, দেখলেন, জয় করলেন”। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবার এক নতুন বাঙালি গায়কের উত্থান। তাঁর জন্য ফুল বিছিয়ে রাখে নি কেউ। তবুও ঈশ্বর প্রদত্ত কণ্ঠের সঙ্গে নিষ্ঠা আর পরিশ্রম মিশিয়ে তিনি উঠে আসছেন। অরিজিৎ সিং এর পরে আবার বঙ্গের এক শিল্পী হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় গায়কী দিয়ে বাজিমাত করতে হাজির। বলিউডে সদ্য মুক্তি পাওয়া “থামা” ছবিতে মন জুড়ানো গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠছেন নবোদিত সংগীত তারকা বালুরঘাটের সৌম্যদীপ সরকার।

তরুণ গায়কের উত্থানের কাহিনী চমকপ্রদ। বাস্তবে, সৌম্যদীপ সম্পর্কে ক’জন-ই বা কতটুকু জানেন? আজ নাহয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে সৌম্যদীপ সরকারের মন ছুঁয়ে যাওয়া গান সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়াতেও এই গানটি জনপ্রিয়তায় নতুন দিগন্ত ছুঁয়েছে। ট্রেনডিংয়ে এখন রয়েছে সৌম্যদীপ। সৌজন্যে মুক্তিপ্রাপ্ত অমর কৌশিকের ছবি “থামা”, ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকী। আর এই ছবিতে মন জুড়ানো গান গেয়েছেন বালুরঘাটের সৌম্যদীপ সরকার। অমিতাভ ভট্টাচার্যের কথায় ও শচীন-জিগারের সুরে গাওয়া “রহে না রহে হাম” গান এখন সবার মুখে ।
তার সাথে ফোনে কথা বললে তিনি জানান- ” একজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পী হওয়ার লক্ষ্যে লড়াই করছি। সবার আশীর্বাদ ভালোবাসার পরিশ্রম আমার এগিয়ে যাওয়ার চাবিকাঠি”।
আরও পড়ুনগলব্লাডার স্টোন অপারেশনে মৃত্যু, গাফিলতির অভিযোগ পুরসভা পরিচালিত হাসপাতালে বিরুদ্ধে
কী করে এই উত্থান? সৌম্যদীপ কলকাতা মুম্বাইয়ের একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালে একটি গানের রিয়েলিটি শোতে দ্বিতীয় ধাপে পৌঁছলেও তারপরে আর এগোতে পারেন নি। আর সেটাই ছিল সৌম্যদীপের জীবনের টার্নিং পয়েন্ট। মুম্বাই থেকে নিজের বাড়ি বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে ঐ রিয়ালিটি শো-এর পরিচালক শচীন-জিগার সৌম্যদীপকে ফোন করে মুম্বাইতে ডেকে নেন আর এরপর তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। স্বপ্ন উড়ানের ডানা মেলে মুম্বাইতে গিয়ে তাদের লেখা সুর ও মিউজিক দেওয়া “থামা”সিনেমায় মন জুড়ানো “রহে না রাহে হাম” গান রেকর্ড করার সুযোগ পান সৌম্যদীপ।
কিরকম ছিল ক্ষুদ্র তথাপি প্রাথমিক সংগীত সফর?সৌম্যদীপকে ফোনে এই সফরের কথা জিজ্ঞাসা করলে তিনি জানান- “বলিউডে নিজে গান গাইতে পেরে আমি ধন্য ও আপ্লুত। সুযোগ পেয়েছি শচীন-জিগার স্যারের জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। একদম ছোট থেকে শিল্পী হওয়ার ইচ্ছে। নিয়মিত গান চর্চা করি সবার আশীর্বাদ ভালবাসা সাথে আছে একনিষ্ঠভাবে পরিশ্রম করে আরো এগিয়ে যেতে চাই”। পরিবার ও আজ গর্বিত গর্বিত সৌম্যদীপের বাবা বিপুল সরকার ছেলের এই সাফল্যে গর্বিত হয়ে জানান- “ও সঙ্গীত জগতে আরো প্রতিষ্ঠিত হোক এটাই চাওয়া”।
হরর কমেডি থামা মুভিটি মুক্তির সাথে সাথে প্রেক্ষাগৃহে ঝড় তোলে। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা হয়েছিল। মুক্তির দিন ২৪ কোটি টাকার উপরে ব্যবসা করা থামা সিনেমায় গানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও দেখা গিয়েছে ভুলভুলাইয়া-র মত করার কমেডিতে গানের ভূমিকা চলচ্চিত্রের জনপ্রিয়তায়র কান্ডারী হয়ে উঠেছিল । থামার জনপ্রিয়তার সঙ্গে স্বাভাবিকভাবেই জড়িয়ে রয়েছে তরুণ এক স্বপ্ন। সৌম্যদীপ সরকারের স্বপ্ন এক বাঙালির গায়কের স্বপ্ন। যে স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে বঙ্গের প্রত্যন্ত শহর থেকে উঠে আসা এক তরুণের উত্থানের রূপকথা।
#সৌম্যদীপসরকার# আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর