সানী রায়, সময় কলকাতা ডেস্ক :আতঙ্কের নাম লাকি কুপন। আতঙ্কের মাধ্যম ডিটারজেন্ট পাউডার। এই দুইয়ের যোগফলে উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় নতুন আতঙ্ক। বন্যা বিধ্বস্ত এলাকায় প্রতারনার ফাঁদের অভিযোগ,ডিটারজেন্ট পাউডারের মধ্যে লাকি কুপন আর তাতে পুরস্কার,পুরস্কার উঠলে দিতে হবে টাকা, তাহলেই মিলবে পুরস্কার।প্রতারনার অভিযোগ তুলে এক যুবককে আটক করল স্থানীয়রা। অভাবে থাকা মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছে বলে উঠছে অভিযোগ।
ডিটারজেন্ট পাউডারের ভেতরে লাকি ড্রয়ের কুপন আর সেই কুপনে নিশ্চিত পুরস্কার। রীতিমতো এই ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে এসে প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে আটক মুর্শিদাবাদ এর যুবক। জানা গিয়েছে, ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারী পুলিশ ফাঁড়ির অর্ন্তগত হোগলারটারী এলাকায়। এদিন শাকির শেখ নামে এক যুবক ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে আসেন। ক্রেতাদের কাছে তুলে ধরে আকর্ষণীয় অফার। ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতরেই মিলবে লাকি ড্র এর কুপন। শুধু তাই নয় কুপনে পুরস্কার না উঠলে দেওয়া হবে ২০০০ টাকা। পুরস্কারের তালিকায় রয়েছে টিভি, ফ্রিজ, আলমারি, স্কুটি, টোটো সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। এই অফার শোনা মাত্রই স্থানীয় এক বাসিন্দা চারটি ডিটারজেন্ট পাউডার কেনেন। তাতে হেয়ার ড্রাইয়ার সহ বিভিন্ন পুরস্কার কুপনে উঠে আসে। এরপরে তার কাছে দাবি করা হয় পুরস্কার নিতে গেলে ৭ হাজার ৮০০ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ব্যক্তি তার মেয়ে জামাইকে বিস্তারিত জানান এবং বিক্রেতা যুবককে বাড়িতে বসতে বলেন। তাকে জানানো হয় মেয়ের জামাই টাকা নিয়ে আসছে তারপরে টাকা দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখেন অভিযুক্ত বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন। এতেই স্পষ্ট হয় আর্থিক প্রতারণার বিষয়টি। তড়িঘড়ি তিনি চিৎকার করলে এলাকার লোকজন ওই যুবককে আটক করেন। খবর দেওয়া হয় ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য আটক যুবক সাকির শেখ মুর্শিদাবাদের বাসিন্দা, গত ১০ দিন থেকে ধূপগুড়ি এলাকাতেই তিনি ডিটারজেন্ট পাউডার সহ এই লাকি কুপনের ব্যবসা করে আসছে বলে জানান।
বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষের এই মুহুর্তে অভাব অনটন রয়েছে,সেকারনেই কি এই প্রতারণা চক্র প্রশ্ন তুলছে সাধারন মানুষ। অভাবী মানুষই যে বিভ্রান্ত হয়ে প্রতারিত হচ্ছে বেশি!


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
নেত্রী গিলে ফেললেন প্রমাণপত্র