Home » ব্রিজের সংস্কার, বন্ধ যান-চলাচল, উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতগামী রাস্তায় তীব্র যানজট

ব্রিজের সংস্কার, বন্ধ যান-চলাচল, উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতগামী রাস্তায় তীব্র যানজট

Oplus_131072

সানী রায়, সময় কলকাতা : ব্রিজের সংস্কার, বন্ধ যান-চলাচল। উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতগামী সংযোগকারী রাস্তায় তীব্র যানজট।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীর উপরের গুরুত্বপূর্ণ ব্রিজের মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ভোর ৩টে থেকে সব ধরনের বড় যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতগামী (সেভেন সিস্টার্স) প্রধান সংযোগকারী রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার পণ্যবাহী ট্রাক ও অন্যান্য বড় যানবাহন রাস্তার দু’ধারে আটকে পড়েছে।

আরও পড়ুনধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত হওয়া ব্রিজের মেরামতি দ্রুত শেষ করার উদ্দেশ্যেই নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়াররা “যুদ্ধকালীন তৎপরতায়” কাজ করছেন বলে জানানো হয়েছে।

পাশাপাশি ক্ষোভ রয়েছে ব্রিজের সংস্কার সম্পর্কিত তথ্য আগে থেকেঘোষণা না করায়। চালকরা বলছেন, যাত্রীরাও বলছেন তাঁদের ক্ষোভের কথা। আগে থেকে কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা চালক ও যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। পণ্যবাহী ট্রাক, বাস এবং অন্যান্য বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।একটানা গাড়ি নিয়ে আটকে পড়া চালকেরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগে থেকে খবর পেলে তাঁরা বিকল্প পথ ব্যবহার করতে পারতেন।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মেরামতের কাজ শেষ হলেই অবিলম্বে গাড়ি চলাচল ফের চালু করা হবে। ব্রিজের সংস্কার জনিত যানজট ও ক্ষোভ মিলেমিশে একাকার।।

আরও পড়ুন জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ

About Post Author