সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর : গুজব ঘটেছিল একের পর এক শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। ছেলে ধরার গুজব আতঙ্কে পরিণত হয়েছিল। মানুষ আইন তুলে নিচ্ছিল নিজেদের হাতে। উত্তেজিত জনতা ছেলেধর সন্দেহে একের পর এক মানুষকে গণপ্রহার করতে থাকে। একাধিক নিরীহ মানুষকে আক্রান্ত হতে হয়। এই গুজব ও গণপ্রহারের ঘটনা বারাসাতে ভিন্ন মাত্রা নিয়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে গিয়ে বারাসাত পুলিশকে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হতে হয়েছিল। এর নেপথ্যে প্রধান কারণ ছিল এনজার নবী। চক্রান্ত করে সে ছেলে ধরার গুজব কে বারাসাতের কাজীপাড়ায় এক বিরাট গণবিক্ষোভের রূপ দেয়। সাধারণ মানুষ তার কথায় প্রভাবিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। ভাইপোকে খুন করেছিল সে নিজের হাতে। পরে সুগভীর এক চক্রান্তর নীল নকশা করে খুনি এনজার।
নিজের ১১ বছরের ভাইপো নিখোঁজ হতেই ৯ জুন কাজীপাড়া এলাকায় মসজিদ থেকে মাইকে এনজার নবী মাইকিং করে ঘোষণা করে শিশু চুরির পেছনে রয়েছে ছেলেধরা চক্র। নিজের ১১ বছরের ভাইপো ফারদিনকে সম্পত্তিগত পারিবারিক বিবাদে খুন করে নিজেকে সন্দেহের উর্ধ্বে রাখতে সে মাইকে ভাষণ দিয়েছিল শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের জন্য শিশুদের ধরে নিয়ে যাচ্ছে ছেলে ধরার দল। আর সেরকমই ছেলেধরার পাল্লায় পড়ে নাকি নিখোঁজ হয় ফারদিন। এনজার এমনটা বললেও ২০২৪ সালের ১৩ জুন বারাসাতের একটি শৌচালয় থেকে উদ্ধার হয় ফারদিনের পচা গলা দেহ। তদন্তের শেষে জানা যায়, ফারদিনের বাবা গোলামকে চরম হুশিয়ারি দিয়ে সাবধান করে দেওয়া ফারদিনের জেঠা এনজারই ১১ বছরের শিশু ফারদিনকে নৃশংসভাবে খুন করে। ১৯ জুন এনজারকে গ্রেফতার করে বারাসাত পুলিশ।
সোমবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারা (খুন ), ৩৬৩ নম্বর ধারা (অপহরণ ) এবং ২০১ নম্বর ধারা ( তথ্য প্রমান লোপাট ) অনুযায়ী এনজারকে দোষী সাব্যস্ত করেন বারাসাত আদালতের সপ্তম জেলা ও দায়রা আদালতের বিচারক প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য হোসেন। বৃহস্পতিবার বিচারক খুনে দোষী সাব্যস্ত এনজারের সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। এছাড়া অপহরণ ও তথ্য প্রমাণ লোপাটের দায়ে তাকে সাত বছর পরে কারাবাসের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য হোসেন আলাদা করে ৫ লক্ষ ও ৫০ হাজার টাকার আর্থিক জরিমানার নির্দেশ দেন।
আরও পড়ুন নারী সম্ভোগ করতেই অপরাধ : ‘গরিবের চার্লস শোভরাজ’ সুব্রত ধরা পড়ল বারাসাতে


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
পুরসভার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বারাসাতে