সময় কলকাতা, ২২ নভেম্বর : নিউটাউনে পথ দুর্ঘটনা , পর পর সাতজনকে ধাক্কা মারল গাড়ি।নিউটাউনে পথ দুর্ঘটনা, পর পর সাতজনকে ধাক্কা মারল গাড়ি।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারল এক বাইক সহ পরপর ৭ জনকে।কাকভোরে নিউ টাউনে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন সাতজন।নিউ টাউনে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কা এক বাইক আরোহী সহ পরপর ৭ জনকে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি বিশ্ব বাংলা গেটের থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিল। ইকোপার্ক চার নম্বর গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার পার হয়ে এপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীসহ মোট সাতজন আহত হয়। আরোহীরা বাস ধরার জন্য অপেক্ষারত ছিলেন। যে ৭ জন আহত হয়েছেন তাদের মধ্যে একজন শিশুও ছিল। গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা চালককে পুলিশের হাতে তুলে দেয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকসহ গাড়িটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য।
মনিরুল ইসলাম নামে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি অত্যন্ত দ্রুত বেগে যাচ্ছিল। তারপরে যেভাবে গাড়িটি একের পর একটি দুর্ঘটনা ঘটাতে শুরু করে যে স্বাভাবিকভাবেই তার মনে হয়েছিল গাড়িটি ব্রেক ফেল করেছে। সাতসকালের এই ঘটনায় ঘটনাস্থলেই যে কেউ প্রাণ প্রাণ হারাতে পারতেন, আরো বড় দুর্ঘটনা করতেই পারতো বলে মনে করছেন মনিরুল।
নিউটাউনে পথ দুর্ঘটনা #নিউটাউনেপথদুর্ঘটনা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি