সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : চা বাগান লাগোয়া এলাকায় নারকীয় কাণ্ড। চা–বাগানের কাছে পাশবিক অত্যাচারের অভিযোগ, গণধর্ষণে গ্রেফতার দুই যুবক — চাঞ্চল্য রাজগঞ্জে।
রাজগঞ্জে চা–বাগানের পাশ থেকে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বেলাকোবা আউটপোস্টের পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, গতকাল বানারহাটের তরুণী রাজগঞ্জে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যাবেলায় চা–বাগানের ধার দিয়ে হাঁটতে গিয়েই কামোন্মাদ দুই যুবকের মুখে পড়েন তিনি। অভিযোগ, এলাকারই দুই যুবক — অমিত ওরাও এবং গোলাপ ভূমিজ — হঠাৎ তাকে টেনে নিয়ে যায় এবং যৌন নিগ্রহ করে।
কোনমতে ছিন্নবস্ত্রে এলোমেলো অবস্থায় কার্যত প্রাণ বাঁচাতে গ্রামে ঢুকে পড়েন তিনি। গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ করতেই কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বিবরণ দেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করে।বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের