সানি রায়, সময় কলকাতা : ঘর পেতে দিতে হচ্ছে টাকা! কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় জমিদার জমি কেড়ে নিয়ে নিঃস্ব করেছিলেন প্রজাকে। বাস্তবে নিঃস্ব মানুষকে শোষণের অভিযোগ উঠছে উত্তরবঙ্গে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের টাকা নিতে পঞ্চায়েত সদস্যকে দিতে হচ্ছে টাকা! এমনই চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল ধূপগুড়ি মহকুমার পারকুমলাই মুসলিম পাড়া এলাকা।
বন্যার জল ঢুকে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হয়েছিল ধুপগুড়ির পারকুমলাই এলাকায়। ক্ষতিপূরণের জন্য এলাকায় সার্ভে করা হয়েছিল, সার্ভের দায়িত্বে ছিলেন এলাকার নির্দল পঞ্চায়েত সদস্য আফতারুদ্দিন মিঞা। এলাকার অনেকে ক্ষতিপূরণ পেয়েছে। তবে অনেকের অভিযোগ,ক্ষতিপূরণের তালিকায় নাম নেই প্রায় ৪০ জন বন্যা দুর্গতের। পাশাপাশি যারা ক্ষতিপূরনের টাকা পেয়েছে তাদের বাড়ি ঘরের তেমন কিছু হয়নি। অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে টাকা দিলেই নাকি ক্ষতিগ্রস্ত তালিকায় নাম চলে আসছে এবং টাকা পাচ্ছে। তালিকার নাম থাকা এক বাসিন্দা সরাসরি অভিযোগ করে বলে পঞ্চায়েত ৫০০০ টাকা নিয়েছে। এই ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দারা ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। তবু এখনো সুরাহা হয়নি বলে অভিযোগ। অতি দ্রুত প্রশাসন যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয় তার দাবি জানিয়েছেন তারা। যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগের বিষয় জানতে ফোন করা হলে তিনি ফোন তুলেন নি।।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি
বিয়ের গাড়ি সাজিয়ে গরুপাচারের ধুরন্ধর কায়দা ব্যর্থ