Home » মনীষীদের অবমাননার প্রতিবাদ মঞ্চে তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস

মনীষীদের অবমাননার প্রতিবাদ মঞ্চে তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর : বঙ্গ মনীষীদের অপমানের বিরুদ্ধে তথা বিজেপির “ভাষা সন্ত্রাসের” বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চে ছাত্রনেতার মুখে “কু-ভাষা “। মনীষীদের শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস প্রকাশের মঞ্চ।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্মোধন করে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌগত রায় সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিম দা সম্বোধনের প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের তাঁবড় নেতা নেত্রীরা বিষয়টিকে বঙ্গের মনীষীদের অপমান বলে প্রতিবাদ করেছেন। এবার এনিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। মনীষী অবমাননা বিতর্ক নিয়ে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শুক্রবার একটি মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার মঞ্চে উপস্থিত হওয়ার আগেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা তাঁর বক্তব্য রাখতে গিয়ে আরেকটি নতুন ভাষা সন্ত্রাসের নমুনা রাখেন যা কিনা বঙ্গ সংস্কৃতির পরিপন্থী বলেই মনে করা হয়।

সুদীপ রাহা শুক্রবার বারাসাতের বঙ্কিমমুর্তির নিকটস্থ  মঞ্চে ঠিক কী বলেছেন? শান্তিকুঞ্জ যা কিনা অধিকারী পরিবারের বাড়ি তথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি বলেই পরিচিত সেই শান্তি কুঞ্জের উল্লেখ করেন তিনি। সুকৌশলে অশ্লীল ইঙ্গিত রেখে শান্তি কুঞ্জের সঙ্গে ভাষাগত মিল সহ একটি পাঁচ অক্ষরের শব্দ ব্যবহার করেন।  তিনি বিদ্রুপ সহকারে  অমুকের (…. র ছেলে ) ছেলে বলে বঙ্গ বিজেপি নেতাকে আক্রমণ করেন। তিনি মাইক থেকে মুখসরিয়ে এও বলেন,  “বাংলায় আমরা —র ছেলে কাকে বলি জানেন তো!”। অতঃপর তিনি আবার মাইকে যে ভাষাটি প্রয়োগ করেন তা সাধারণভাবে বঙ্গে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা কুভাষা বলেই পরিচিত। সুদীপ রাহা এরপরে বলেন, এস আই আর থেকে একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে তথাকথিত অমুকের” (….)ছেলেকে “গুজরাটের গান্ধীনগরে পাঠানোর ব্যবস্থা করবে তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত দলীয় কর্মীদের সুদীপ রাহার এই  বক্তব্যে তুমুল হাততালি দিতেও দেখা যায়।

পরবর্তীতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্নোত্তর পর্ব কালে  ছাত্র নেতার বক্তব্যে ভাষাসন্ত্রাসের কথা বলা হলে, তিনি জানান,” যে বলেছে তার কাছে জানুন। “তথাপি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও বাংলা মনীষীদের শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চতে  ভাষা সন্ত্রাস যে শ্রুতিকটু ছিল তা মেনে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর ২৪ পরগনা ও বারাসাতের  একাধিক  তৃণমূল শীর্ষ নেতা।।

তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস #তৃণমূলের ছাত্রনেতার ভাষা-সন্ত্রাস

About Post Author