সানি রায় সময় কলকাতা : চাকরি দিয়ে মৃত্যুর পরিমাপ করা যায় না এ কথা সত্যি। চাকরি বা অর্থ কোনকিছুই চলে যাওয়া মানুষটিকে ফিরিয়ে দেয় না পরিবারের কাছে। তথাপি যে মানুষটি দিনরাত খবরের পেছনে দৌড়ে বেড়াতেন আর তাঁর রোজগারে চলত পরিবার, সেই মানুষটির স্মৃতি নিয়ে বাঁচা দুঃসহ হয়ে ওঠে পরিবারের পক্ষে। একমাত্র রোজগেরে মানুষের অকাল প্রয়াণে আর্থিক সংকটে জেরবার হয়ে ওঠে পরিবার, পরিবারের বেঁচে থাকা মানুষরা বাঁচার জন্য যখন অক্সিজেন খুঁজতে থাকেন তখন দরকার পড়ে একটি মমতাভরা হাতের আশীর্বাদ। এরকমই এক আবহে, উত্তরবঙ্গের অকালপ্রয়াত সাংবাদিক সুমিতেশ ঘোষের পরিবারে জিয়নকাঠি দেখা দিল মুখ্যমন্ত্রীর স্পর্শ, তাঁর সৌজন্যে চাকরি প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে ।
প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে তথ্যসংস্কৃতি দফতরের নিয়োগপত্র তুলে দেওয়া হল প্রয়াত সাংবাদিকের স্ত্রী শিপ্রা ঘোষকে। প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী সুমিতেশের মর্মান্তিক খবরটি পান এবং জানতে পারেন পরিবার রুগ্নদশার মধ্যে দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী পরিবারের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর কোটার থেকে একটি চাকরি তিনি বরাদ্দ করবেন সংকটগ্রস্থ পরিবারের জন্য। প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে চাকরি দিয়ে তাঁর মমতা-ভরা প্রতিশ্রুতি পূর্ণ করলেন মুখ্যমন্ত্রী। খবর নিয়েই, মানুষের কাছে খবর পৌঁছে দিয়ে যার দিনও রাত কাটত – সেই সুমিতেশের পরিবার বাঁচার রসদ পেল, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।।
আরও পড়ুনরাজ্য পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা, নিয়োগপত্র পেলেন মৃতের মা
চাকরি প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে #মুখ্যমন্ত্রী #মমতাবন্দ্যোপাধ্যায় #কোচবিহার


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?