Home » ছাত্রনেতা হাদির মৃত্যু, আবার অগ্নিগর্ভ বাংলাদেশ

ছাত্রনেতা হাদির মৃত্যু, আবার অগ্নিগর্ভ বাংলাদেশ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর :এক বছরের মধ্যে বাংলাদেশ আবার অগ্নিগর্ভ । এবার রাজনৈতিক আবহের সঙ্গে অতিমাত্রায় যোগ পেয়েছে কূটনৈতিক আবহ। ভারত বিরোধী ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে আবার আগুন জ্বলছে বাংলাদেশে,পথে নেমেছে বাংলাদেশের ছাত্র-যুবরা।গত বছরের বাংলাদেশের ছাত্র বিদ্রোহের প্রধান নেতা শরীফ ওসমান হাদি ছয় দিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ছাত্রনেতা হাদির মৃত্যু হতেই বাংলাদেশ উত্তাল।

ইনকিলাব মঞ্চের প্ল্যাটফর্মের মুখপাত্র এবং সাধারণ নির্বাচনে প্রার্থী হাদি গত সপ্তাহে ঢাকায় তার নির্বাচনী প্রচার  করার সময় মুখোশধারী আততায়ীরা তাঁকে মাথায় গুলি করে। বাংলাদেশ গণমাধ্যমে বার্তা রটে যায় দুষ্কৃতীরা হাদিকে গুলি করার পরে ভারতে আশ্রয় নেয়। বাংলাদেশে ভারত বিরোধিতার জিগির নতুন মাত্রা নেয়।

আরও পড়ুনBangladeshi Terrorist Arrest: এবার পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি শাব শেখের ভাই! আতঙ্ক বাড়ছে রাজ্যে

বৃহস্পতিবার সন্ধ্যার আগেই একটি খবরে বাংলাদেশে ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুন দাবানলের চেহারা নেয়। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, হাদি একটি গুপ্তহত্যার চেষ্টায় আহত হয়ে মারা গেছেন।
মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হাদিকে উন্নত চিকিৎসার জন্য এ সপ্তাহের শুরুতে ঢাকার চিকিৎসকরা তার অবস্থাকে “অত্যন্ত সংকটজনক” বলে বর্ণনা করে সিঙ্গাপুরে স্থানান্তরিত করেন। সেখানে ছ’দিন  চিকিৎসার পরে হাদি প্রয়াত হন। হাদির মৃত্যুর খবরে অস্থির হয়ে ওঠে বাংলাদেশ, বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত হয়ে ওঠে ভারতের প্রতিবেশী দেশটি।

ছাত্রনেতা হাদির মৃত্যু #ছাত্রনেতা হাদির মৃত্যু #ওসমানহাদি #হাদি #বাংলাদেশ

About Post Author