দীপ সেন, সময় কলকাতা : দক্ষিণ ২৪ পরগনার পরে এবার উত্তর ২৪ পরগনা। দিনচারেক আগে মহেশতলার কারখানার বয়লার বিস্ফোরণে অপারেটরের প্রাণহনির ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার তালধারিয়া ঘোষপাড়া এলাকার একটি গেঞ্জি কারখানার বয়লার বিস্ফোরণ। সঞ্জয় সামন্ত নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার মত উত্তর ২৪ পরগনাতেও দুর্ঘটনার পেছনে অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটি, অন্তত প্রাথমিকভাবে তদন্তে তেমনটাই প্রকাশ।এই কারখানাতে গেঞ্জির কালার পেস্ট করা হতো তাতে বয়লারের মাধ্যমিক গরম জলের স্টিম থেকে মেশিনারি সিস্টেম চলত যেখানে অতিরিক্ত স্টিম বা বাষ্পচাপ হওয়ার কারণে অভ্যন্তরীণ চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে প্রশাসন মনে করছে। বয়লার এবং যন্ত্রাংশ নিয়মিত তদারকি করা হত কিনা অথবা অন্য কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে ও তদন্তের জন্য এফএসএল টিমকে ডাকা করা হয়েছে। ওই কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কারখানার অব্যবস্থা নিয়ে প্রশাসনকে জানিযেও কোন রকম ফল হয়নি।।


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ
বারাসাতে হাফপ্যান্ট ও লুঙ্গি পরে অটো-টোটো চালানোর নিষেধাজ্ঞা