সময় কলকাতা, ৩১ ডিসেম্বর : বর্ষ শেষে ইস্টবেঙ্গলের ফুটবল সমর্থকদের জন্য দুঃসংবাদ। লালহলুদ ছাড়তে চলেছেন অল্পদিনেই ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মনি হয়ে ওঠা বিদেশী স্টপার। ভারতীয় ফুটবলের ডামাডোলের জন্যই তিনি দল ছাড়তে পারেন। ভারতীয় ফুটবলের প্রশাসকরা ইতিমধ্যেই ফুটবলের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছেন। স্পনসর নেই সর্বোচ্চ ঘরোয়া লীগ আই এস এল এর। এরকম অবস্থায় একাধিক প্লেয়ার বিদেশের বিভিন্ন দলে খেলতে আগ্রহী। সিভিলের সম্পর্ক একাধিক বিদেশী দল আগ্রহ দেখিয়েছে বলে সূত্রের খবর। আর্জেন্টিনা ও ইতালির দ্বৈত নাগরিকত্ব থাকা সিবেলে খুব কম সময়ের মধ্যেই আনোয়ার আলীর সঙ্গে ইস্টবেঙ্গল ডিফেন্সে ভরসা হয়ে উঠেছিলেন ।।
ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন কেভিন সিবেলে


More Stories
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি