পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ৪ জানুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই হবে। আগামীতে ভেনেজুয়েলায় কী হবে, ভেনেজুয়েলা আগামী দিন কোন পথে চলবে, সবকিছুই স্থির করে দেবে আমেরিকা। বিরোধী কোন-ও দলনেতা শাসনভার পাবেন কিনা তা অস্থির করবে আমেরিকা। তবে মাদুরোর খালি হওয়া আসনে এখনই কাউকে বসতে দিতে নারাজ আমেরিকা। আক্রান্ত ভেনেজুয়েলার সদ্য প্রাক্তন হয়ে যাওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তুলে নিয়ে যাওয়ার পরে, বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলা জানিয়েছিল, মাদুরো বেঁচে আছেন কিনা তার প্রমাণ আমেরিকা দিক। সেই প্রমাণ অবশ্য দিয়েছেন ট্রাম্প। প্রথমবার প্রকাশ্যে এসেছে বন্দী মাদুরোর ছবি।বন্দি মাদুরো-র প্রথম ছবি প্রকাশ্যে আসার পরে ট্রাম্পের তর্জন-গর্জন আরও বেড়েছে। সামরিক বিজয়ের পরে মার্কিন সেনার অভিযানের সাফল্যে ও গৌরবে রীতিমতো টগবগ করে যেন ফুটছেন ট্রাম্প। নিজেই বলছেন, অভিযান ছিল ভয়ংকর।

ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন, টিভি শো-এর মতো নাটকীয় ভাবে বন্দি করা হয়েছিল নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে। মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে, জানিয়েছিলেন তিনি। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান খোলসা করতে ফ্লরিডার মার-আ-লাগো থেকে সাংবাদিক বৈঠক করে ট্রাম্প জানিয়েছেন, মাদুরোকে বন্দি করতে ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসের আলো বন্ধ করে দেওয়া হয়। ভেনেজুয়ালার স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মার্কিন সেনা হানা দিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো-র প্রাসাদে। তুলে নিয়ে আসা হয়, মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। ট্রাম্প বড়াই করে বলেছেন, আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের কোন-ও দেশ তা পারেনি। মার্কিন হানায় দ্রুত ভেনেজুয়েলার সামরিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, বলেছেন ট্রাম্প।।
বন্দি মাদুরো-র ছবি প্রকাশ্যে #নিকোলাস মাদুরো
আরও পড়ুনভেনেজুয়েলায় মার্কিন হানা , ‘বন্দি’ সস্ত্রীক মাদুরো


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
ইন্ডিয়া জোটের বৈঠক : মমতা কি রক্ষাকবচ পেলেন?
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব