সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : অভিষেক বলতেই পারেন,” সায়নী তুমিও! “নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর হয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সত্যি প্রায় সব “দেউটি” নিভে যাচ্ছে এক এক করে। হাতে গোনা কয়েকজন বাকি আছে যারা রয়েছেন মমতার সঙ্গে । সূত্রের খবর অনুযায়ী, মালা রায়ের এবার সায়নী ঘোষও তৃণমূল ছাড়ছেন। শোনা যাচ্ছে, অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সায়নী নাকি তৃণমূলের সঙ্গত্যাগে আগ্রহী হয়েছেন যদিও আপত্তি ছিল তৃণমূলের বিদ্রোহী শিবিরে। তাঁরা রাজি হওয়ায় এখন বিদ্রোহী তৃণমূলের সংখ্যা দ্রুত ২০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও সায়নী এনিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে সায়নীর বিদ্রোহী হওয়ার সম্ভাবনা তৃণমূলের অভ্যন্তরের বিদ্রোহে সবচেয়ে বড় চমক প্রতিপন্ন হতে চলেছে।।
মালা রায়ের পরে এবার সায়নী বিদ্রোহী ?
Oplus_131072


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
২১ জুলাই স্মরণ : টেক্কা দিল কোন শিবির ? মমতা নাকি ঋতব্রত?
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ