সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারি : অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী তাঁকে ম্যাচ শুরুর আগে যতই অভিবাদন জানান, প্রতিবাদ যেন অবসরের দিনের জন্য জমিয়ে রেখেছিলেন উসমান খোয়াজা। ১৫ বছর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল। ৩৯ বছর বয়সে ৮৮ ম্যাচ ৬২২৯ রান করে সেখানেই পথ চলা শেষ করলেন খোয়াজা। টেস্টে ১৬ টি শতরানের অধিকারী তিনি, ৪২ এর উপরে টেস্টে ব্যাটিং গড় তার। অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট বা টি টোয়েন্টিতেও যেটুকু সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন।। শেষ ইনিংসে জয় সূচক রান করার ইচ্ছে ছিল তার, ৬ রান করে আউট হয়ে যান খোয়াজা। তিনি যেটুকু করতে পেরেছেন, তার জন্য গর্বিত মুসলমান হিসেবে আল্লাহর গুনগান গাইলেন পাকিস্তান জাত এই ক্রিকেটার। তবে বলতে ভুললেন না যে, এখনও অস্ট্রেলিয়া ক্রিকেটে এখনো যথেষ্ট বর্ণবিদ্বেষ রয়েছে। তাঁর সঙ্গে যা যা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে তা হয় না বলেই অভিমত খোয়াজার।
অবসরে যাওয়ার দিনে অজি ক্রিকেটকে তোপ উসমান খোয়াজা-র
Oplus_131072


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই