Home » তৃণমূল বিধায়ককে অপদার্থ বলে তোপ তৃণমূল নেতার

তৃণমূল বিধায়ককে অপদার্থ বলে তোপ তৃণমূল নেতার

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ১০ জানুয়ারি : প্রকাশ্য মঞ্চ থেকে ধুপগুড়ির বিধায়ককে অপদার্থ বলে তোপ। বিধায়ক নির্মল চন্দ্র রায়কে তোপ কোনও বিরোধী দলনেতার নয়, তোপ তৃণমূলের ধুপগুড়ির জয়হিন্দ বাহিনীর নেতা তাপস করের। এই মন্তব্যে প্রকট তৃণমূল অন্তর্দ্বন্দ্ব।  নিজেকে বিশাল বড় নেতা মনে করে পাশের বাড়ির লোককেও চেনেন না বিধায়ক বলে বিস্ফোরক অভিযোগ জয়হিন্দ বাহিনীর শীর্ষনেতার।

কেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে জনসমক্ষে ক্ষোভ প্রকাশ করে তাঁকে “অপদার্থ” বলে অভিহিত করেছেন তাপস কর?  তাঁর অভিযোগ, বিধায়ক সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না, যা সংগঠনের ক্ষতি করছে।শুধু তিনি নন, শুক্রবার ধূপগুড়ি শহর ব্লক এসসি ও ওবিসি সেলের উদ্যোগে পুন্যশ্লোক দাশগুপ্ত হলে আয়োজিত সম্মেলন থেকেই এই একইরকম ক্ষোভ উগরে দেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। সম্মেলন মঞ্চ থেকেই স্পষ্ট ভাষায় জানানো হয়, মানুষের পাশে না দাঁড়ালে এবং কর্মীদের অবহেলা করলে দলীয় কর্মীরা তা আর মানবে না। বিধায়কের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরেই যে ক্ষোভ বাড়ছে, এদিনের সম্মেলন তারই ইঙ্গিত দিল। পাশাপাশি ভোটের আগে দলের ভেতরে বিভিন্ন বিষয়ে নেতাদের মধ্যে যে মতপার্থক্য বাড়ছে তাও প্রকট।

About Post Author