সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারি : তীব্র বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। উড়ে গেল গাছ। ঢোলাহাট, এগরা, দত্তপুকুরকে মনে করালো শনিবারের চম্পাহাটি। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হারালে এলাকার বাজি কারখানায় বিস্ফোরণ হয় শনিবার দুপুরে। একের পর এক জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ২০২৫’সালের এপ্রিলে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে নিহত হয়েছিল ৮জন। এবার এখন ও মৃত্যুর খবর না থাকলেও গুরুতর আহত হয়েছেন ৪ জন।বিস্ফোরণের স্থানে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। কারখানার নাম তারা মা ফায়ারওয়ার্ক। এদিন সকালে চারজন ওই কারখানায় কাজ করছিলেন। কারখানায় দাহ্য ও প্রচুর পরিমাণে দহন সহায়ক বস্তু থাকার অভিযোগ উঠছে। অভিযোগ নজরদারির। রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরণ হওয়া সত্ত্বেও কেন আবার এরকম ঘটনা তা নিয়ে প্রশ্ন। প্রাথমিক অনুসন্ধান হয়ে গেল গিয়েছে, রাসায়নিক মজুদ ড্রাম ফেটেই বিস্ফোরণ ঘটে। আহতের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে, চলছে পুলিশি তদন্ত। থেকে যাচ্ছে প্রশ্ন।।
উড়ে গেল বাড়ির ছাদ : বাজি কারখানায় বিস্ফোরণ চম্পাহাটিতে
Oplus_131072


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ