সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : হাতেগোনা পাক্কা একমাস। নির্বাচন কমিশন তারপরেই এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রস্তুত করার কাজ কতদূর তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
এসআইআর-এর কাজ করার সময় কয়েকটি রাজ্য প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আরও সময় চাইলেও পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন আধিকারিক বাড়তি সময়ের কোনও অনুরোধ করেননি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে,বঙ্গে এসআইআর নির্বিঘ্নে সময় মেনেই চলছে।বাস্তব পরিস্থিতি ও চিত্র সম্পূর্ণ অন্যরকম।
কমিশনের নিজস্ব “নোটিস অ্যান্ড হিয়ারিং রিপোর্ট”-এ প্রকাশিত জেলাভিত্তিক পরিসংখ্যান অনুসারে, পশ্চিমবঙ্গের লক্ষাধিক ভোটার এখনও শুনানির অপেক্ষায় রয়েছেন।এতে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।এদিকে, বঙ্গে বিধানসভা ভোটের খুব বেশি দেরি নেই।সরকারী তথ্য অনুসারে, শুনানির জন্য বাংলায় ৬৫, ৭৮, ০৫৮টি SIR নোটিশ তৈরি করা হয়েছে, যার মধ্যে ৩২, ৪৯, ০৯১টি বিতরণ করা হয়েছে এবং ৩৩, ২৮, ৯৬৭টি নোটিশ বিতরণ করা হয়নি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ৭৪,১৯,৩৫৬টি নোটিশ বর্তমানে রাজ্য জুড়ে শুনানির জন্য মুলতুবি রয়েছে। অর্থাৎ,অর্ধেকের বেশি এসআইআর নোটিশ এখনও ভোটারদের কাছে পৌঁছায়নি। উল্লেখযোগ্য ভাবে, ভৌগোলিকভাবে বৃহত্তর জেলাগুলিতে এসআইআরের কাজ দেরিতে হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য, দুই চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ।
এসআইআর-এর চূড়ান্ত তালিকা #এসআইআর-এর চূড়ান্ত তালিকা


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
নতুন তালিকা প্রকাশিত,কত লক্ষ বিবেচনাধীন ভোটারের বিচার করে ফেলেছে নির্বাচন কমিশন?