সময় কলকাতা ডেস্ক : কার্যত লোকচক্ষুর অন্তরালে দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেতা ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। নব বিবাহিতা স্ত্রীর নাম ঋতিকা গিরি। বারাণসীতে বিয়ে সেরে সেই ছবি সামাজিক গণমাধ্যমে পোস্ট করেছেন হিরণ। এই বিয়ের বিষয়ে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই বিয়ে অবৈধ ও বেআইনি কারণ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। তিনি এও বলেছেন, নিজের মেয়ের চেয়ে সামান্য বড় একটি মেয়েকে বিয়ে করেছেন হিরণ। তবে তারচেয়েও বেশি ক্ষোভ হিরণের নিজের মেয়ের প্রতি কর্তব্যহীনতা নিয়ে।অনিন্দিতা বলেছেন,”এবার আমাদের বা আমার মেয়ের উপরে যেটা হল আজ, এর আগেও আরও অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। সেটা আঘাত করেছে। আমার মেয়ের প্যালপিটিশন হয়, ডাক্তার দেখাতে হয়েছে। এইসব থেকেই হয়েছে। এখন বাবা হয়ে এরকম কর্তব্য জ্ঞানহীন এরকম, জঘন্য বাবা থাকলে ফেস করতে হবেই। ” হিরণের বিয়ে জন্ম দিয়েছে বিতর্কের। হিরণের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।।
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
Oplus_131072


More Stories
কারা ঠাঁই পেলেন বঙ্গে বিজেপির মন্ত্রীসভায়?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের