সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারি : একটি পশুর সঙ্গে জোরপূর্বক যৌন মিলন, পাঁচটি যৌন অপরাধ, নাবালক সহ আটটি ধর্ষণ। আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন ২৮ বছরের মার্কিন রমনী শাওনা মেফিল্ড। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা শাওনাকে ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের এক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। উল্লেখ্য, তাঁর স্বামীও একই অপরাধে দুষ্ট। শাওনার জাস্টিন মেফিল্ডকে পশু ও নাবালক সহ সাতটি যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত করা হয় এবং ১২ জানুয়ারি তাকে ৪০ বছরের কারাদণ্ডর নির্দেশ দেওয়া হয়। শাওনার বিরুদ্ধে অভিযোগের মাত্রা ছিল আরও গুরুতর।
শিশু ও পশু যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত শাওনা মেফিল্ড বুধবার বিকেলে ট্রাম্বুল কাউন্টির আদালতে হাজিরা দেন, যেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দুটি অপরাধে যাবজ্জীবন কারার অন্যের পাশাপাশি দুটি ক্ষেত্রে ত্রিশ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।মেফিল্ডকে তৃতীয় স্তরের যৌন অপরাধী হিসেবেও শ্রেণীবদ্ধ করা হয়েছে।
বিচারক সিনথিয়া ওয়েস্টকট রাইস সাজা ঘোষণার সময় বলেছেন, “আমি দেখতে পেয়েছি যে ক্ষতিগ্রস্তরা আপনার হাতে গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে।” শাওনা তাঁর দোষ স্বীকার করলেও রায়দানের ক্ষেত্রে বিচারক ওয়েস্টকট কোনওক্ষেত্রে অনুগ্রহ দেখান নি এবং প্রত্যেকটি অপরাধকেই গুরুতর আখ্যা দিয়েছেন।।
”


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে
ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?