সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : উত্তরবঙ্গের তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারার নিদান দেওয়া বিজেপি নেতা সুকান্ত মজুমদারের করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তেজনার আঁচ বাড়ছেই। রাজবংশী আবেগের কথা তুলে গাছে বেঁধে মারার নিদান দেওয়া বিজেপির সভা থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের জলপাইগুড়ির তৃণমূল জেলা যুব সভাপতি রামমোহন রায়কে গাছে বেঁধে মারার নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন গাছে বেঁধে রাখতে হবে “বালিচোরটাকে “- বাকি যা করার করবে বিজেপি। পাল্টা রামমোহন রায় সুকান্ত মজুমদারের নিজের জেলা দক্ষিণ দিনাজপুর নিয়ে তাঁকে ভাবতে বলেছিলেন। পাশাপাশি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ভাষা নিন্দনীয় জানিয়ে প্রতিবাদ করেছিলেন জলপাইগুড়ি জেলা এস সি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেছিলেন একজন অধ্যাপকের মুখে এই ভাষা শোভা পায় না। এবার সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদারকেই গাছে বেঁধে পালটা মারের নিদান দিলেন তিনি।কৃষ্ণ দাস রাজবংশী আবেগের কথা তুলে এনে বলেন, রাজবংশী ছেলের গায়ে হাত দেওয়ার নিদান দিচ্ছে সুকান্ত? ওকেই গাছে বেঁধে পেটানো দরকার।।
More Stories
সারিন্দার পাখি মঙ্গলাকান্ত গান ভুলেছেন অসুস্থতায়
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক