Home » আবার পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল

আবার পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ : প্রতিবার আইএসএল শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল ফুটবল দলের ভালো ফল করার বহু স্বপ্ন ও প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ে মাঠে ময়দানে। অবশেষে পর্বতের মুসিক প্রসব হয়। এবারও তাই হবে কিনা তা সময় বলবে। তবে প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে জেতার পরে, তৃতীয় ম্যাচে হেরে গিয়ে চাপে পড়া ইস্টবেঙ্গল আবার পয়েন্ট হারালো। এবার গোয়ার বিরুদ্ধে। খেলার ফলাফল গোলশূন্য। তবে খেলায় প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলের। একাধিক গোলের সুযোগ আসলেও ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারেনি। তবে সেরা সুযোগ-দুটি এসেছিলো গোয়ার কাছে। প্রভসুখন গিলের দক্ষতায় দুবারই বেঁচে যায় ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে চার ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল এখন পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। গোয়া এই ম্যাচে ড্র করায় পয়েন্ট তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে থাকল মোহনবাগান ও জামশেদপুর যারা তিনটি ম্যাচ খেলে ৯ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগান  টেবিলের শীর্ষে ।।

About Post Author