Home » প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা

প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ : সুদীপ্তা চক্রবর্তী প্রচন্ড শ্রদ্ধা করতেন তমাল রায় চৌধুরীকে। তমাল রায় চৌধুরীর প্রয়াণের পরে ব্যথিত গলায় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, উদাত্ত কণ্ঠে হো হো করে হেসে কে আর কথা বলবে? প্রয়াতশিল্পীর মরদেহে ফুলের মালা দিতে গিয়ে সুদীপ্তা সেই কথাই যেন নিজেকে নিজে বলছিলেন। তমাল রায় চৌধুরী যেন সামনে বসে আছেন এমনভাবে তাঁর স্মৃতিচারণা করতে করতে সুদীপ্তা বলছিলেন -” হা হা, আমাকে মালা দিয়ে অসম্মান করলি।” তমাল রায় চৌধুরী বেঁচে থাকলে কি বলতে পারতেন তারই অনুরণন ছিল সুদীপ্তার গলায় যার অন্তর্নিহিত সত্য শুধুই বিষাদ। সুদীপ্তা প্রাণ খুলে হাসার পরিস্থিতি দিয়েছিলেন না বরং কান্না ভোলাতে তিনি হেসেছিলেন। অথচ এই ভিডিও কিছু অবুঝ এবং বিষয়টি তলিয়ে না দেখা নেটিজেন দের কাছে অশ্রদ্ধা জনক মনে হয়েছে। তার পরেই ট্রল করা শুরু হয় সুদীপ্তাকে। অনেক গণ মাধ্যমেই দেখা যায় সুদীপ্তর মাল্যদান প্রসঙ্গে ভুল তথ্য দিয়ে সুদীপ্তাকে আক্রমণ করতে। তবে এর মধ্যেও কেউ কেউ বলছেন, অশিক্ষা কুশিক্ষা ও অসহিষ্ণুতা জড়িয়ে ধরেছে আমাদের, তাই সুদীপ্তার আচরণের প্রেক্ষাপট না জেনে আক্রমণ এবং প্রয়াত শিল্পী ও সুদীপ্তার সম্পর্ক না জেনে এই বিদ্বেষ।।

About Post Author