Home » ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে

ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে

Oplus_131072

সময় কলকাতা : বঙ্গে ঘোষণা হয়ে গেল নির্বাচনের দিন। নির্বাচন কমিশন ঘোষণা করে দিল, দু দফায় ভোট হবে। ভোট হবে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। অন্য চার রাজ্যেও ভোট ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের মনোনয়ন দাখিল করার ও ভোট গণনার দিন ঘোষণা করেছেন । ৪ মে ভোট গণনা। ৬ মের মধ্যে পশ্চিমবঙ্গে যাবতীয় নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে।

বঙ্গে ২ দফায় ভোট। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ টি কেন্দ্রে ভোট হবে। দ্বিতীয় দফায়, অন্য ১৪২টি কেন্দ্রে ভোট হবে ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে ৮০ হাজার ৭১৯ টি বুথ আছে। মোট ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছে বঙ্গে। ১৬ টি জেলা সহ জঙ্গলমহল ও উত্তরবঙ্গে প্রথম দফার ভোট। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং কলকাতা লাগোয়া বাকি জেলায় ভোট দ্বিতীয় দফায়।ভোট গণনা হবে ৪মে।।

About Post Author