Home » নজির গড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ

নজির গড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ

Oplus_131072

সময় কলকাতা, ২০ নভেম্বর :আনুষ্ঠানিকভাবে অবশেষে শপথ নিলেন নীতিশ কুমার। এনডিএ-র হয়ে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ তিনি বরাবরই ছিলেন। বিধানসভা ভোটে এনডিএ-কে বিরাট জয়কে নেতৃত্ব দেওয়ার পরে, জনতা দল(ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার বৃহস্পতিবার পাটনায় নজির গড়ে দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।

পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।উল্লেখ্য,ঐতিহাসিক গান্ধী ময়দান এর আগেও একাধিক বার নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থেকেছে।

নীতিশ কুমারের সাথে, ২৬ জন এনডিএ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বিজেপির ১৪ জন, জেডি (ইউ) থেকে ৮ জন, এলজেপি (রাম বিলাস) থেকে ২জন এবং এইচএএম (এস) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে একজন করে শপথ নিয়েছেন।

বুধবারই সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত হয়েছিলেন নীতিশ। বৃহস্পতিবার নয়াব সিং সাইনি (হরিয়ানা), হিমন্ত বিশ্ব শর্মা (আসাম), নেফিউ রিও (নাগাল্যান্ড), এন. চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ), যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ), এবং পুষ্কর সিং ধামী (উত্তরাখণ্ড) সহ বেশ কয়েকটি এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

About Post Author