Home » Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?

Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ : Opinion Poll কি হবে আসন্ন নির্বাচনে পাঁচ রাজ্যের বিধানসভার ফল ? সমীক্ষার ভবিষ্যৎ বাণী কী? আদানি গ্রূপের নিয়ন্ত্রণাধীন সমীক্ষা সংস্থার সমীক্ষা বা ওপিনিয়ন পোল কী বলছে?

পাঁচ রাজ্যের বিধানসভার ফল

বঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হতে না হতেই জনমত সমীক্ষার আঁচ এসে পড়েছে বিভিন্ন রাজ্যে। বঙ্গ এর ব্যতিক্রম নয়।যদিও এই সমীক্ষাগুলি অনেকসময় ভ্রান্ত প্রতিপন্ন হয় মূলত স্যাম্পল সাইজের জন্য, তবুও সমীক্ষাগুলি ঘিরে আগ্রহ থাকে। কী বলছে সমীক্ষা? IANS-Matrize নামক সংস্থা যার অনেক ক্ষেত্রেই বিজেপির সম্পর্কে উচ্চ সম্ভাবনা প্রকাশ করে থাকে তারা কী বলছে?

বঙ্গে ২৯৪ টি আসন এবং এবং এরমধ্যে প্রায় তিন চতুর্থাংশ তৃণমূলের দখলে থাকলেও এবার কিছুটা পরিস্থিতি বদলের আভাস IANS-Matrize জনমত সমীক্ষা (মার্চ ২০২৬) অনুযায়ী। যদিও এই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের আসন কমছে তবুও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠিতে তৃণমূল অনেকটাই এগিয়ে।IANS-Matrize জনমত সমীক্ষা (মার্চ ২০২৬) বলছে, তৃণমূল পেতে পারে সর্বোচ্চ ১৭০ টি আসন এবং বিজেপি পেতে পারে সর্বোচ্চ ১১৫ টি আসন। বাকি আসন অন্যান্যদের ঝুলিতে যেতে পারে। অর্থাৎ ক্লোজ মার্জিন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার ক্ষমতায় আসার ইঙ্গিত।

অসমে ১২৬টি আসনের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সঙ্গে সরাসরি লড়াই হবে কংগ্রেসের। এখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সর্বোচ্চ ৯৮ টি আসন পাওয়ার সম্ভাবনা। কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ২৮ টি আসন। অর্থাৎ দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন হেমন্ত বিশ্ব শর্মা।

কেরালায় ১৪০টি আসনে বর্তমান শাসক জোট এলডিএফ এর সঙ্গে লড়াই হবে ইউডিএফের সঙ্গে। কেরালায় ১০০টি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের সহযোগী দল বিডিজেএস লড়াই করবে। এখানে সমীক্ষা অনুযায়ী এলডিএফ সামান্য এগিয়ে আছে। তারা পেতে পারে সর্বোচ্চ ৭১ টি আসন। ইউ ডি এফ সর্বোচ্চ ৬৯ টি আসন পেতে পারে।সমীক্ষা তেমনটাই বলছে।

তামিলনাডুর ২৩৪টি বিধানসভা আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিভিন্ন দল নিজেদের জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করছে এবং প্রচার জোরদার করছে।এখানে তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে(DMK )এবং এআইডিএমকে (AIADMK-)নেতৃত্বাধীন জোটের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে AIADMK সামান্য এগিয়ে থাকতে পারে যাদের দখলে থাকতে পারে ১১৪ থেকে ১২৭ টি আসন। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী লড়াই কাঁটায় কাঁটায়।

পন্ডিচেরি বা পুদুচেরির বিধানসভা গঠনের জন্য ৩০টি আসনে নির্বাচন হবে। এখানে কংগ্রেস, ডিএমকে, সিপিআই জোট বেঁধেছে। তাদের  প্রতিপক্ষ অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, বিজেপি ও এআইএডিএমকে। এখানেও বিজেপি জোট ১৭ থেকে ২২ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় প্রকাশ।

পাঁচ রাজ্যের বিধানসভার ফল #ওপিনিয়নপোল #opinionpoll

About Post Author