পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : তবে কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ধরা পড়ছে? উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে বারাসাত বিধানসভা প্রার্থী সব্যসাচী দত্তের মঙ্গলবার “পূর্ণশক্তিতে” মিছিলের পরে তেমন প্রশ্নই উঁকিঝুঁকি দিচ্ছে সাধারণ মানুষের মনে। এমনিতেই যানজটের শহর বারাসাত। কিন্তু মঙ্গলবার দুপুরে চাঁপাডালি মোড় থেকে বারাসাত এসপি অফিস পর্যন্ত সেভাবে যানজট হয়নি। অথচ আশঙ্কা করা হয়েছিল তুমুল যানজট হবে কারণ বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত বারাসাত পুরসভার তৃণমূল পুরপিতা এবং শীর্ষ নেতাদের নিয়ে শহরের রাজপথ জুড়ে মিছিল করবেন। সাথে থাকবে টোটো অটো এবং হুডখোলা গাড়িতে থাকবেন স্বয়ং প্রার্থী সব্যসাচী দত্ত। শহর তৃণমূলের নেতৃত্ব ছিল,প্রার্থীও ছিলেন । তবে বিগত বিধানসভা নির্বাচনগুলির প্রচারে তৃণমূলের এরকম রোডশো ও মিছিলের ক্ষেত্রে দেখা গিয়েছে দলের হয়ে প্রচুর সভ্য সমর্থক সদস্য সামিল । এরকম ক্ষেত্রে দুপুরবেলায় তৃণমূলের মিছিল হলে শহর অচল হয়ে যেত।বারাসাতের মূল সমস্যা যা অর্থাৎ টোটো এবং অটো দের সঙ্গী করে মিছিল করেও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সৌজন্যে সব্যসাচী দত্তের মিছিলে লোকসংখ্যা মেরে কেটে আড়াই থেকে তিন হাজার। ইঙ্গিত খুব সুখকর না হলেও সব্যসাচী দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করলেন মিছিলের জনসমাগম তাদের শক্তি। অথচ বিগত দিনের চেয়ে ক্ষীণশক্তি হয়েই দেখা গেল এদিনের মিছিলকে। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি বরাবরই দাবি করে আছে আসছে বারাসাত বিধানসভা কেন্দ্রে হাওয়া তাদের দিকে বইছে। সব্যসাচী দত্ত বিজেপির দাবি ফুৎকারে উড়িয়ে জানালেন,” হাওয়া আবার কিসের, কালবৈশাখী ও তো দেখছি না। “এখন প্রশ্ন হচ্ছে, হাওয়া তৃণমূলের পালে কি আদৌ বইছে! নইলে এত হইচই করে বারাসাতের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থীর আশানুরূপ সমর্থক না হওয়া মিছিল কিসের ইঙ্গিত? প্রশ্ন এও যে, এই কি শেষের শুরু?
আরও পড়ুন দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ? #বারাসাত#বারাসাতবিধানসভাকেন্দ্র#সব্যসাচীদত্ত


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের