Home » ফিফা বিশ্বকাপে নামী কোন কোন দেশ নেই, কারা নতুন?

ফিফা বিশ্বকাপে নামী কোন কোন দেশ নেই, কারা নতুন?

সময় কলকাতা ডেস্ক : ইতালি এবারও ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে নেই।  পাশাপাশি নেই বিশ্ব ফুটবল মানচিত্রে একাধিক নামী দেশ। নেই ডেনমার্ক। এসেছে বেশ কয়েকটি নতুন দেশ।

এবারের  বিশ্বকাপের আসরে ৪টি নতুন দেশ বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। এরা হল জর্দান, উজবেকিস্তান, কেপ ভার্দে, কুরাসাও।

যে বড় দলগুলো সুযোগ পায়নি তারমধ্যে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। ইউরোপের অন্যতম শক্তিশালী ডেনমার্ক প্লে-অফ বাধা পার করতে পারেনি। আফ্রিকার অন্যতম ফুটবল নাইজেরিয়া নেই এবারের আসরে।দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত চিলিও সুযোগ পায়নি।পোল্যান্ড ও ওয়েলস:বাছাইপর্ব ও প্লে-অফ থেকে ছিটকে গেছে।টুর্নামেন্টের নতুন ফরম্যাটে মোট দল: ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি দল করা হয়েছে। ৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপ থাকবে।।

About Post Author